শিরোনামহীন লেখা। 01/24/2009
সব কথার সব লেখার একটি শিরোনাম থাকে আজ আমি যে লেখা লিখতে বসছি তার কোন শিরোনাম নেই। এসব একান্তই আমার মনের কথা মনের অগোছানো কিছু কথা, যে কথার আগা মাথা কেউ খুঝে পাবেনা হয়তো্। মানুষ অনেক আনন্দে যা করে আর কি । আজ আমার কি যে আনন্দ লাগছে আমি বলে বুঝাতে পারবো না। অনেক দিন আগের একটি কথা আমায় প্রায়ই আঘাত করতো, আমি কেন ..................... ? সবশেষে কাল জানতে পারলাম যে আমি জয় করতে পেরেছি। আমার এই জয় শুধু আমার জয়ই নয় তোমার ও জয়। তবে কাল শুধু মুখ থেকে বলা, মন থেকে জেনে নিয়েছিলাম অনেক আগেই। তোমার জন্য হৃদয়েরে কাননে হাজারো রঙ্গীন ফুলের আবাদ করছি, শুধুই তোমার জন্য। তোমাকে রাঙ্গাবো কৃষ্ণচড়ায়, তোমার গলে পড়াবো আমার বাগান থেকে তোলে আনা ফুলের মালা। তোমার হাতে তুলে দিবো এক গুচ্ছ ফুটন্ত লাল গোলাপ। তুমি কি জানো তোমার জন্য আমার ডায়েরীর পাতা গুলো চেয়ে আছে অপলক দৃষ্টিতে। আমি অনেক আগে থেকেই সেই ডায়েরীতে লেখা শুরু করেছি তবে তুমি তা দেখেছো কি না জানিনা। তোমাকে নিয়ে আমি অনেক লিখবো, আমার প্রতিটি লেখায় থাকবে তুমি, প্রতিটি বাক্যে থাকবে তোমার কথা, প্রতিটি শব্দে থাকবে তোমার হাসি। এতো সব আয়োজন কেন করবো জানতে চাও? কারন একটাই তুমি আমার অনেক অনেক ভাল একটা বন্ধু। বন্ধুর জন্য বন্ধুর যা করার থাকে আমি সব করবো।তুমি কেন যে বলো " আমি না থাকলে তুমি কি করবে?" আমি বুঝিনা কেন যে তুমি এই প্রশ্নটা করো । আচ্ছা তুমিই বলো, ভাল মনের মানুষ কখনোই হারায়না, ওরা থাকে সবার মনে। বন্ধু তুমি কখনোই হারাবেনা, তোমাকে আমি সব সময় মনে রাখবো, সব সময়... বন্ধু তুমি কি দেখতে পাও তোমার আমার বন্ধুত্বের একটি উজ্জ্বল ছবি আমার হৃদয় আয়নায়? তুমি হারিয়ে গেলেও আমার স্মৃতিতে থাকবে তুমি চিরকাল। যতোদিন আমি থাকবে এই পৃথিবীতে। বন্ধু তোমার জন্য অনেক শুভ কামনা, আবার আরেক দিন লিখতে বসবো তোকে নিয়ে। . তুমি নেই বলে 01/15/2009
এখন অনেক রাত, অনেক দিন পর... 01/12/2009
অনেক দিন পর সাইটটিতে কাজ শুরু করলাম, অনেক ভাল লাগছে কাজ করতে পরে , এখন থেকে নিয়মিত লেখালেখি করবো । |
RSS Feed