মাগো তোমাকে ঘিরেই আমাদের এই পৃথিবী, মাগো তুমি আমাদের ভুবনের একমাত্র চাঁদ, মাগো তোমার কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো। মাগো তুমি ছাড়া কে আছে এই পৃথিবীতে আমাদের ?
না মা, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হতে দিবো না।
মাগো তুমি তো আমাদের আর কিছু না শিখিয়োছো তোমার জন্য দোয়া করতে পারি সেই শিক্ষা তো আমাদের দিয়েছো।
মাগো তোমার জন্য আমরা প্রভুর কাছে সারা রাত কান্নাকাটি করবো। মাগো তোমার কান্না আমাদের একটুও সহ্য হয়না। মা তুমি আর কেদো না।
মাগো তোমার একটু কষ্টের আওয়াজ যেন আমাদের সকল আনন্দকে ম্লান করে দেয়।
মাগো তুমি বলো তোমার জন্য আমরা কি করতে পারি ? মাগো আমরা যে এখনো অনেক ছোট । মাগো তুমি কেন আমাদের ব্যবহারে কষ্ট পাও? আমরা যা করি সবই ভুল, মাগো তুমি আমাদের সব ভুল গুলি ধরিয়ে দাও। কেন শুধু শুধু আমাদের ব্যবহারে কষ্ট পেয়ে তুমি নিজে কাদো এবং আমাদের কাদাও।
মাগো আমরা যদি নিজের অজান্তে তোমার কাছে কোন ভুল করে থাকি, প্লিজ প্লিজ আমাদের ক্ষামা করে দাও। মাগো কথা দিচ্ছি আর কোন দিন ও কোন ভুল করবো না।
হে প্রভু তুমি আমাদের মা কে সুস্থ করে দাও। আমাদের মায়ের সকল কষ্ট দুর করে দাও ।